News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনকল্যাণ পদযাত্রায় ব্যাপক সাড়া পাচ্ছেন, জানালেন বিধায়ক রামপ্রসাদ পাল
Image

জনকল্যাণ পদযাত্রায় ব্যাপক সাড়া পাচ্ছেন, জানালেন বিধায়ক রামপ্রসাদ পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩শে জুন থেকে ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছিল জনকল্যাণ পদযাত্রা যা আজ চতুর্থ দিনে পা রেখেছে। এই জনকল্যাণ পদযাত্রা চলবে আগামী ৬ই জুলাই পর্যন্ত।

এদিন সংবাদমাধ্যমকে এই পদযাত্রা প্রসঙ্গে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, এই পদযাত্রায় এই বিধানসভা কেন্দ্রে প্রতিটি অলি গলিতে অভিযান চালাচ্ছেন এবং রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের সাথে কথা বলছেন এবং তাদের কি সমস্যা রয়েছে তা কাগজে-কলমে লিপিবদ্ধ করছেন।

তাছাড়া কোথায় রাস্তার সমস্যা রয়েছে? কোথায় পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হচ্ছেন সাধারণ মানুষদের সাথে কথা বলে। তার পাশাপাশি তিনি উনার বিধায়ককালে এলাকার যে উন্নতি করেছেন তা আগামী দিনে আরো বাড়াবেন বলে জানিয়েছেন। এদিনের পদযাত্রাকে কেন্দ্র করে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি।

Releated Posts

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026

বাড়ি থেকে বেরিয়ে ২৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, স্ত্রীর সন্ধানে সংবাদমাধ্যমের দ্বারস্থ স্বামী

কমলপুর, ৩০ জুলাই: কমলপুর মহকুমার সালেমা ডাববাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী নমিতা দাস গত ৪ জুলাই বাড়ি…

ByByReshmi Debnath Jul 30, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top