News Flash

  • Home
  • দেশ
  • কাউকে বেকার করার অধিকার আমার নেই, রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : মুখ্যমন্ত্রী
Image

কাউকে বেকার করার অধিকার আমার নেই, রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৭ জুন (হি.স.): রাজ্যজুড়ে চলছে হকার উচ্ছেদ। চলছে অবৈধ উচ্ছেদ অভিযান। হকার ইস্যু এবং সরকারি জমি জবরদখল নিয়ে বৃস্পতিবার আরও একবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরের এই বৈঠকে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, হাওড়া পুরসভার কমিশনার, অন্যান্য পুরসভার চেয়ারম্যান, পুলিস কমিশনার, পুলিশ সুপার, জেলাশাসক, এসডিও এবং বিডিওরা উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, হকার উচ্ছেদ লক্ষ্য নয়। একজন হকারকে একটাই জায়গা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, উচ্ছেদ করতে বলছি না, হকারদের জন্য একটি নির্দিষ্ট জোন করা হোক। মুখ্যমন্ত্রী আরও জানান, হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন। একজন হকার, চারটে ডালা, এটা চলবে না। হকার ইউনিয়নগুলির বিষয়টা দেখা উচিত। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, গড়িয়াহাটে হাঁটার জায়গাই নেই। স্থানীয় কাউন্সিলাররা সব দেখেও, দেখেন না। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। একইসঙ্গে মমতা জানিয়েছেন, রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা করা হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “আমরা কলকাতায় হকার কমিটির সঙ্গে কথা বলব এবং হকারদের পুনর্বাসনের কাজ করব। প্রতিটি জেলায় এই ব্যবস্থা থাকবে। বাজারের কাছাকাছি একটি বিল্ডিং থাকতে হবে, যেখানে আগুন নেভানোর ব্যবস্থা থাকবে।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top