News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ এএপি-র, সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ
Image

কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ এএপি-র, সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): আবগারি মামলায় ইডি-র পর দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই-এর হাতে কেজরিওয়াল গ্রেফতার হতেই ক্ষোভে ফুঁসছে তাঁর দল আম আদমি পার্টি। এবার সিবিআই-এর বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করল কেজরির দল এএপি।

এএপি সাংসদ সঞ্জয় সিং, সন্দীপ পাঠক এবং দলের অন্যান্য নেতারা সিবিআই-র যাতে কেজরিওয়ালকে গ্রেফতার এবং কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “যখন সুপ্রিম কোর্টে তাঁর জামিন মঞ্জুর হওয়ার কথা ছিল, যখন সুপ্রিম কোর্ট থেকে তাঁর মুক্তির সমস্ত সম্ভাবনা ছিল, সেই সময়ে কেজরিওয়ালকে সিবিআই গ্রেফতার করেছে, তাই আমি মনে করি এটি স্বৈরাচারের একটি খুব বড় উদাহরণ। তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত, এসব বন্ধ হওয়া উচিত এবং অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া উচিত।”

Releated Posts

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026

সাংগঠনিক রদবদলের পর উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটের দায়িত্বপ্রাপ্ত নেতা নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় স্তরে বড়সড় সাংগঠনিক রদবদলের একদিন পর মঙ্গলবার উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটের নতুন রাজ্য…

ByByNews Desk Aug 18, 2026

অনুমোদনের গণ্ডি পেরিয়ে পরিকাঠামো প্রকল্প দ্রুত শেষ করার উপর জোর কেন্দ্রের

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): শুধু প্রকল্প অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার পরিকাঠামো প্রকল্পের দ্রুত ও সময়মতো বাস্তবায়নের…

ByByNews Desk Aug 18, 2026

নতুন বিজেপি টিমকে অভিনন্দন নীতিন নবীনের, ‘বিকশিত ভারত’-এর সংকল্প পূরণে আশাবাদী

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন…

ByBySandeep Biswas Aug 17, 2026
Scroll to Top