News Flash

  • Home
  • খেলা
  • অনিমেষের হ্যাটট্রিক, কদমতলীকে হারিয়ে ইকফাই ফুটবল ক্লাব জয়ী
Image

অনিমেষের হ্যাটট্রিক, কদমতলীকে হারিয়ে ইকফাই ফুটবল ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত হ্যাট্রিক অনিমেষ দেববর্মার।‌ পাশাপাশি রাকেশ, কিমন ভাইয়ের একটি করে গোল। এর সুবাদে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইকফাই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে সরোজ সংঘের কাছে ন্যূনতম গোলে পরাজয়টা বাদ দিলে পরপর দুই ম্যাচে দারুন জয় ছিনিয়ে ইকফাইও চাইছে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপের দশম ম্যাচে ইকফাই ফুটবল ক্লাব পাঁচ-শুন্য গোলের ব্যবধানে কদমতলী যুব সংস্থা কে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা তিনটায় খেলা শুরুতে প্রথমার্ধের প্রায় অর্ধেক সময় আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে অতিবাহিত হলেও ২৪ মিনিটের মাথায় প্রথম গোল রাকেশ জমাতিয়ার। ইকফাই ফুটবল ক্লাব এক- শূন্যতে লিড নেয়। ২০ মিনিট বাদে কিমন ভাই জমাতিয়ার গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। পক্ষান্তরে কদমতলী যুব সংস্থার ছেলেরা তেমন একটা প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ আরোও কিছুটা নড়বড়ে হতেই ইকফাই ফুটবল ক্লাবের নির্ভরযোগ্য স্ট্রাইকার অনিমেষ দেববর্মা সুযোগ খুঁজতে থাকে। অবশেষে একেবারে অন্তিম সময়ে ৬ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল করে একদিকে যেমন নিজের হ্যাটট্রিকের স্বীকৃতি পায়, অপরদিকে দলকে পাঁচ- শূন্যতে জয় নিশ্চিত করে নেয়। এদিকে গোলপরিশোধ করে ব্যবধান কমানোর সুযোগ না পেলেও খেলায় অসদাচরণের দায়ে বিজিত কদমতলী যুব সংস্থার চারজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারী আদিত্য দেববর্মা, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় স্বামী বিবেকানন্দ ক্লাব বনাম উমাকান্ত কোচিং সেন্টার, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top