News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশ্নফাঁস রুখতে যাবজ্জীবন, এক কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত যোগী সরকারের
Image

প্রশ্নফাঁস রুখতে যাবজ্জীবন, এক কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত যোগী সরকারের

লখনউ, ২৫ জুন (হি. স.) : প্রশ্নফাঁস রুখতে কড়া আইনের পথে উত্তর প্রদেশ। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশ্নফাঁস রুখতে বিধানসভায় পাশ করা হবে নয়া আইন। যেখানে এই ধরনের অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। জানা গেছে, শীঘ্রই উত্তর প্রদেশ বিধানসভায় পেশ হবে নতুন এই আইন।

মঙ্গলবার বৈঠকের পর প্রশ্নফাঁস রুখতে নয়া আইনের মঞ্জুরি দেয় উত্তর প্রদেশের মন্ত্রিসভা। যেখানে বলা হয়েছে, যেকোনও পরীক্ষা বা কোনও শংসাপত্রে জালিয়াতির ঘটনায় অপরাধীদের দু’ বছর থেকে যাবজ্জীবন শাস্তি হবে। পাশাপাশি এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে অপরাধীদের। শুধু প্রশ্নফাঁস নয়, ভুয়ো প্রশ্নপত্র ছড়ানো বা ভুয়ো সেবামূলক ওয়েবসাইট চালানোর মতো অপরাধেও একই শাস্তির বিধান দেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি কোনওভাবে কোনও পরীক্ষা প্রভাবিত হয় সেক্ষেত্রে যে সংস্থা বা ব্যক্তি সেই ঘটনায় যুক্ত থাকবে তার বা তাদের কাছ থেকে পুরো পরীক্ষার খরচ আদায় করা হবে। এক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে অধ্যাদেশে। এমনকী এমন ঘটনায় জামিন আটকাতেও কড়া ব্যবস্থার বিধান দেওয়া হয়েছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top