News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীন ভারতে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোটাভুটির পরিস্থিতি
Image

স্বাধীন ভারতে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোটাভুটির পরিস্থিতি

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : প্রথম থেকেই নতুন সরকারের সঙ্গে টানাপোড়েন শুরু করেছে বিরোধীরা। এনডিএ-র স্পিকার পদের পাল্টা ইন্ডি জোটও স্পিকার পদে প্রার্থী করলো কোডিকুন্নিল সুরেশকে রাজধানীর রাজনীতির অলিন্দে যিনি কে সুরেশ নামেই পরিচিত।

আর স্পিকার পদে শাসক-বিরোধী দুপক্ষের মনোনয়ন জমা দেওয়ায় এই প্রথম ভাঙতে চলেছে লোকসভার প্রথা। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হচ্ছেন না স্পিকার। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার লোকসভা স্পিকার পদের নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। এর আগে ১৭টি লোকসভায় শাসক-বিরোধী সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছিল স্পিকার।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার সাংবাদিকদের জানান, ওম বিড়লাকে যাতে বিরোধীরা সমর্থন করে সেই আর্জি নিয়ে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন। ফোনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বলেন, ইন্ডি জোট যাতে ওম বিড়লাকে সমর্থন করেন, সে বিষয়টি দেখার জন্য। রাজনাথ সিংয়ের প্রস্তাবে সম্মতি জানান মল্লিকার্জুন খাড়গে। তবে সেইসঙ্গে খাড়গে একটি শর্তও আরোপ করেন বলে দাবি রাহুলের। তিনি বলেন, ওম বিড়লাকে স্পিকার পদে তাঁরা সমর্থন করতে রাজি। কিন্তু ডেপুটি স্পিকার পদে রাখতে হবে বিরোধী দলের কাউকে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ওরা বলেছিল ডেপুটি স্পিকারের নাম বেছে নেওয়া হলে তবেই স্পিকারকে সমর্থন জানাবেন। এই ধরণের রাজনীতি আমরা সমর্থন করি না। সঠিক প্রথা হল সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন করা। তিনি গোটা সংসদের। ডেপুটি স্পিকারও কোনও দল কিংবা শিবিরের নয়। তিনিও গোটা সংসদেরই। ফলে সংসদে সর্বসম্মতিক্রমে সমর্থনের প্রয়োজন।

পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিরঞ্জন সিং বলেন, লোকসভার অধ্যক্ষ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল ও ডিএমকে-র টিআর বালু এসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়। উনি তাঁদের এনডিএর তরফে স্পিকার পদপ্রার্থীর নাম জানান এবং সমর্থন চান। বেণুগোপাল সাহেবের বক্তব্য ছিল, ডেপুটি স্পিকার হিসাবে ইন্ডিয়ার কাউকে দিতে হবে। আর এখনই তার মান্যতা দিতে হবে। রবিরঞ্জনের এও দাবি, প্রতিরক্ষামন্ত্রী বেণুগোপালকে জানান, যখন ডেপুটি স্পিকার পদে ভোটাভুটি হবে, তখন সকলে মিলে বসে আলোচনা করেই ডেপুটি স্পিকার ঠিক হবে। তবে বেণুগোপাল দাবিতে অনড় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গণতন্ত্রে শর্ত দিয়ে, চাপ দিয়ে রাজনীতি হয় না।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top