News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লীগে জুয়েলের হ্যাট্রিক টানা জয় ছিনিয়ে বিবেকানন্দ শীর্ষে
Image

সি-ডিভিশন লীগে জুয়েলের হ্যাট্রিক টানা জয় ছিনিয়ে বিবেকানন্দ শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জুয়েলের হ্যাট্রিক। দুর্দান্ত জয় বিবেকানন্দের। হারিয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাবকে। কথাটি একটু গোলমেলে ঠেকলেও বিষয়টা হলো সি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে বিবেকানন্দ ক্লাব পাঁচ-শুন্য গোলের ব্যবধানে স্বামী বিবেকানন্দ ক্লাব কে পরাজিত করেছে। স্বামী বিবেকানন্দের মতাদর্শে প্রতিষ্ঠিত দুটি ক্লাবের খেলা। মহান ব্যক্তিত্ব বিবেকানন্দের আদর্শে ক্লাব নামাঙ্কিত ও পরিচালিত হলেও মাঠে দুদলের ফুটবল লড়াইয়ে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। তবে স্বামী বিবেকানন্দ ক্লাবের রক্ষণভাগের কিছুটা দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বিবেকানন্দ ক্লাবের জুয়েল দেববর্মা পরপর তিন গোল করে হ্যাটট্রিক করার পাশাপাশি ম্যাচের লাগাম দলের হাতে নিয়ে আসে। প্রথমার্ধের ১২ ও ৩৬ মিনিটের মাথায় পর পর দুই গোল এবং দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় তৃতীয় গোলের সুবাদে জুয়েল দেববর্মার হ্যাটট্রিক দর্শকদের নজর কেড়েছে। পক্ষান্তরে স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা আক্রমণাত্মক খেলে গোল পরিশোধ করে ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হয়নি। উপরন্ত খেলার শেষ দিকে ৭৬ মিনিটের মাথায় বিপুল জমাতিয়া এবং ৮৫ মিনিটের মাথায় রাজেশ জমাতিয়া পরপর দুটো গোল করে বিবেকানন্দ ক্লাবের পক্ষে চূড়ান্ত ব্যবধান ৫-০ করে। এই জয়ের সুবাদে বিবেকানন্দ ক্লাব লাগাতর দুই ম্যাচে জয় পেল এবং আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজিত স্বামী বিবেকানন্দ ক্লাবের সাবেরকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, অসীম বৈদ্য, তপন কুমার নাথ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বিকাল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ বনাম সবুজ সংঘ।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top