News Flash

  • Home
  • খেলা
  • বৈকুন্ঠ স্মৃতি মহিলা লীগ ফুটবলে জম্পুইজলাকে রুখে দিল বিশ্রামগঞ্জ

বৈকুন্ঠ স্মৃতি মহিলা লীগ ফুটবলে জম্পুইজলাকে রুখে দিল বিশ্রামগঞ্জ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জম্পুইজলার জয় রুখে দিল বিশ্রামগঞ্জ। সেয়ানে সেয়ানে লড়াই ছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিল মাঠে। নিছক অর্থে ডার্বি ম্যাচ ছিল মহিলা লিগ ফুটবলে। জম্পুইজলা প্লে সেন্টার বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ টুর্নামেন্ট এর ষষ্ঠ ম্যাচ। খেলাটি ১-১ গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধের ১৮ মিনিটে গোল। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা যতই এগুচ্ছে, জম্পুইজলার মেয়েরা বিশেষ করে পোখীলা বোড়ার গোলটিকে পুঁজি করে রক্ষণভাগে গুরুত্ব বাড়িয়ে গোলটি ধরে রাখার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ রচনা করতেও ভুল করেনি। পক্ষান্তরে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের মেয়েরাও গোলটি শোধ করার লক্ষ্যে ক্রমাগত আক্রমণ রচনা করতে থাকে। শেষ পর্যন্ত ৭৫ মিনিটের মাথায় লিসাম লারি দেবী গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী ১৫ মিনিটের খেলা যথেষ্ট উত্তেজনাপূর্ণ হলেও জয় সূচক গোলের সন্ধান কেউ পায়নি। এক-এক গোলে ড্র ম্যাচ থেকে দুই দল পয়েন্টও এক-এক করে ভাগাভাগি করে নিয়েছে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিশ্রামগঞ্জ এর অঞ্জলিকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অসীম বৈদ্য, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: সকাল ৮টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top