News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি মেলা
Image

ত্রিপুরায় ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি মেলা

আগরতলা, ২৫ জুন : আগামী ১৪ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।উৎসব ও মেলা। আগামী ২০ জুলাই উৎসব ও মেলার সমাপ্তি হবে। আজ পুরাতন আগরতলা ব্লক অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। তাঁর দাবি, প্রতি বছরের মতো  এবছর সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, সাতদিন ব্যাপী খার্চি মেলায় দেশ ও বিদেশ থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হবে লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে চতুর্দশ দেবতার মন্দির সাজিয়ে তুলা হচ্ছে।

চেয়ারম্যান আরও জানান, উৎসব ও মেলার দিনগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষায় টিএসআর জওয়ানদের সঙ্গে স্কাউটস এন্ড গাইডস’র সদস্যরাও থাকবেন। মেলা চলাকালীন সময়ে মন্দির প্রাঙ্গণে আগত সাধু সন্তদের থাকা খাওয়ার ব্যবস্থাও মেলা কমিটির পক্ষ থেকে করা হবে। তাছাড়া উৎসব ও মেলা উপলক্ষে খয়েরপুর এলাকার প্রতিভাবান ছাত্রছাত্রী, খেলোয়াড় ও দিব্যাঙ্গজনদের সংবর্ধনা দেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান জানান, এবার পূন্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে খয়েরপুরস্থিত সিএনজি স্টেশন দুপুর ২টা থেকে রাত্রি ২টা পর্যন্ত বন্ধ থাকবে। তাছাড়া ভারী মালবাহী ট্রাকগুলি মেলা চলাকালীন সময়ে আমতলিতে এবং মাধববাড়ি ট্রাক টার্মিনালে রাখা হবে। তিনি জানান, মেলার দিনগুলিতে দুটি ভিন্ন মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পানীয়জল ও আলোর ব্যবস্থা রাখা হবে। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী বলেন, চতুর্দশ দেবতা মন্দির পরিচালনায় ট্রাস্ট গঠনের পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তাছাড়াও চতুর্দশ দেবতা মন্দির ও মন্দির পরিসরের উন্নয়নে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাঁর দাবি, খার্চি মেলায় গত বছরের তুলনায় এবছর ভক্তের সমাগম বেশি হবে। তিনি বলেন, আগামী ১৪ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে এদিন উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরাএদিন তিনি বলেন, এবছরের খার্চি মেলার মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এবারের মেলার মূল থিম সবুজ এই ভবিষ্যত। তাছাড়া, এবার মেলায় আগত সমস্ত পূণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে ১৫ হাজার গাঁছের চারা বিতরণ করা হবে।

Releated Posts

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top