News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনায় টিএসএফকে দায়ী করল এবিভিপি
Image

কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনায় টিএসএফকে দায়ী করল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন:
এমবিবি কলেজে ঘটে যাওয়া ছাত্রসংগঠনের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা। এই ঘটনার জন্য টিএসএফের সদস্যদের দায়ী করেছেন এবিভিপি সংগঠন। টিএসএফের সদস্যদের এধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

এক বিবৃতির মাধ্যমে এবিভিপি সংগঠনের তরফ থেকে তিনি জানান, নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য এবিভিপি সংগঠনের সদস্যরা সেখানে সাহায্যের জন্য উপস্থিত ছিল। এবিভিপির হেল্প ডেক্স থেকে নতুন ছাত্র-ছাত্রীরা সাহায্যও নিচ্ছিল। ঠিক তখনই টিএসএফের সদস্যরা নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তির লাইনে ঝামেলা সৃষ্টি করে। উত্তেজনার সৃষ্টিতে বাধাদান করতে গেলে এবিভিপির সদস্যদের উপর টিএসএফ এর সদস্যরা চড়াও হয় বলে অভিযোগ করেন এবিভিপি – এর রাজ্য সম্পাদক। এ ধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

Releated Posts

এক মাস পর বিদ্যুৎ ফিরল বালুচড়া-মাতামবাড়িতে, স্বস্তিতে প্রায় ৫০০ পরিবার

কাঠালিয়া, ৬ মেঃ দীর্ঘ একমাস অন্ধকারে কাটানোর পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কাঠালিয়া ব্লকের বালুচড়া ও মাতামবাড়ি…

ByByTaniya Chakraborty May 6, 2026

ইন্দ্রনগরে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণের চেইন

আগরতলা, ৬ মে : ইন্দ্রনগর এলাকায় ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। এক মহিলার কাছ থেকে…

ByByTaniya Chakraborty May 6, 2026

দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মেঃ চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর এলাকার এক দরিদ্র চতুর্থ শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার…

ByByReshmi Debnath May 6, 2026

দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

আগরতলা, ৬ মে: দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন চরম সংকটে পড়েছেন এক অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top