News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা, ইন্ডি জোটের প্রার্থী কোডিকুন্নিল সুরেশ
Image

এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা, ইন্ডি জোটের প্রার্থী কোডিকুন্নিল সুরেশ

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : প্রথম থেকেই নতুন সরকারের সঙ্গে টানাপোড়েন শুরু করেছে বিরোধীরা। এনডিএ-র স্পিকার পদের পাল্টা ইন্ডি জোটও স্পিকার পদে প্রার্থী করলো কোডিকুন্নিল সুরেশকে রাজধানীর রাজনীতির অলিন্দে যিনি কে সুরেশ নামেই পরিচিত।

মঙ্গলবার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন। এদিন ওম বিড়লাকে স্পিকার পদের জন্য প্রার্থী করে এনডিএ। মনোনয়ন জমা দেন তিনি। পাল্টা কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশ-কে দিয়ে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়ানো হয় ইন্ডি জোটের তরফে।

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিরঞ্জন সিং বলেন, লোকসভার অধ্যক্ষ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল ও ডিএমকে-র টিআর বালু এসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়। উনি তাঁদের এনডিএর তরফে স্পিকার পদপ্রার্থীর নাম জানান এবং সমর্থন চান। বেণুগোপাল সাহেবের বক্তব্য ছিল, ডেপুটি স্পিকার হিসাবে ইন্ডিয়ার কাউকে দিতে হবে। আর এখনই তার মান্যতা দিতে হবে. রবিরঞ্জনের এও দাবি, প্রতিরক্ষামন্ত্রী বেণুগোপালকে জানান, যখন ডেপুটি স্পিকার পদে ভোটাভুটি হবে, তখন সকলে মিলে বসে আলোচনা করেই ডেপুটি স্পিকার ঠিক হবে। তবে বেণুগোপাল দাবিতে অনড় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গণতন্ত্রে শর্ত দিয়ে, চাপ দিয়ে রাজনীতি হয় না।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top