News Flash

  • Home
  • দেশ
  • মালয়ালি ভাবাবেগ, কেন্দ্রের অনুমোদন মিললেই কেরল হবে ‘কেরলম’
Image

মালয়ালি ভাবাবেগ, কেন্দ্রের অনুমোদন মিললেই কেরল হবে ‘কেরলম’

তিরুবনন্তপুরম, ২৫ জুন (হি. স.): কেরল রাজ্যের নাম এবার বদলাতে চলেছে। বাম শাসিত রাজ্য কেরলের নাম বদলে এবার নতুন নাম হতে চলেছে কেরলম। জানা গেছে, কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। এবার কেন্দ্রীয় সরকার ‘কেরলম’-এ অনুমোদন দিলেই পাল্টে যাবে ‘কেরল’।

সিপিএমের নেতৃত্বাধীন শাসক জোট এলডিএফের পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউডিএফের বিধায়কেরাও সোমবার মালয়ালি ভাবাবেগের কথা জানিয়ে নাম বদলের প্রস্তাব সমর্থন করেছেন।

উল্লেখ্য, মালায়লম ভাষায় এই রাজ্যের আসল নাম কেরলম। কিন্তু অন্যান্য ভাষায় এই রাজ্যের নাম কেরল হয়ে গিয়েছে। সংবিধানের প্রথম তফসিলেও এই রাজ্যের নাম লেখা হয় কেরল। এবার কেন্দ্রীয় সরকার ‘কেরলম’-এ অনুমোদন দিলেই পাল্টে যাবে ‘কেরল’।

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘পশ্চিমবঙ্গ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে এ রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য বিল পাশ করিয়েছিলেন বিধানসভায়।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top