News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লিগ ফুটবলে পান্তৌয়-এর জয় রুখে দিল জম্পুইজলা প্লে সেন্টার
Image

সি-ডিভিশন লিগ ফুটবলে পান্তৌয়-এর জয় রুখে দিল জম্পুইজলা প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচে হারতে বসেছিল জম্পুইজলা। আর দশ মিনিট পানতৌয় সোসাইটির ছেলেরা গোলটি ধরে রাখতে পারলে হয়তো প্রথম জয়ের স্বাদ পেয়ে পুরো ৩ পয়েন্ট পেয়ে যেতো। কার্যত প্রথম ম্যাচে সিমনা তামাকারীর সঙ্গে যেমন এক-এক গোলে ড্র করতে হয়েছিল, ঠিক তেমনি আজ, মঙ্গলবারও জম্পুইজলা প্লে সেন্টার মূলতঃ পান্তৌয়ের জয় রুখে দিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা একটায় টিএফএ আয়োজিত সি ডিভিশন লীগ ফুটবলের এ গ্রুপের অষ্টম ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ও পানতৌয় স্পোর্টিং সোসাইটির ম্যাচটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলার ৩৬ মিনিটের মাথায় নেইলসন ত্রিপুরার গোলে পান্তৌয় দল ১-০তে লিড নিলেও সারাক্ষণ তা ধরে রাখতে পারেনি। এক গোলের উপর ভরসা না করে পানতৌয়ের ছেলেরা গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ক্রমাগত আক্রমণ রচনা করলেও রক্ষণভাগ একটু হালকা হতেই খেলার ৮০ মিনিটের মাথায় জম্পুইজলার জিনান জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী ১০ মিনিট জয়সূচক গোলের সন্ধানে দু দলের প্রত্যেকে তৎপর হলেও সাফল্য কেউ পায়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে কেশব সংঘ বনাম আনন্দ ভবন।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top