News Flash

  • Home
  • বিদেশ
  • মৃতের সংখ্যা ১৩০০ পেরোল সৌদিতে, অধিকাংশই নথিভুক্তহীন হজযাত্রী
Image

মৃতের সংখ্যা ১৩০০ পেরোল সৌদিতে, অধিকাংশই নথিভুক্তহীন হজযাত্রী

মক্কা, ২৪ জুন (হি.স.): সৌদি আরবে এবারের হজযাত্রায় গিয়ে প্রাণ হারালেন ১৩০০-র বেশি হজযাত্রী। সৌদি সরকার জানিয়েছে, অত্যধিক গরমের কারণেই এত মৃত্যু। গরমজনিত অসুস্থতায় বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে আরও ৯৫ জন চিকিৎসাধীন বলেও জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। মৃতদের মধ্যে অধিকাংশই নথিভুক্তহীন হজযাত্রী।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহ্‌দ বিন আব্দুররহমান আল-জালাজেল জানিয়েছেন, সরকারি হিসাব অনুযায়ী, হজযাত্রায় ১৩০১ জন বিদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ শতাংশ পুণ্যার্থীই অননুমোদিত। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে তাঁরা মক্কায় পৌঁছন। হজের পর তাঁদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। মক্কায় এখনও কিছু মানুষ চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে কয়েক জনকে আবার আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানী শহর রিয়াধেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Releated Posts

বাংলাদেশে পুলিশি হামলায় সাংবাদিক আহত, ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে এক সাংবাদিকের ওপর পুলিশি হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের…

ByByNews Desk Aug 18, 2026

আফগানিস্তানের কাবুলে স্কুলের বাইরে বিস্ফোরণ, গুরুতর আহত বহু পড়ুয়া

কাবুল, ১৮ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি বেসরকারি স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে বেশ…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-আমেরিকার যৌথ ইওডি মহড়া শেষ, বাড়ল সামুদ্রিক অভিযানে পারস্পরিক সক্ষমতা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): পাঁচ দিনের নিবিড় পেশাগত প্রশিক্ষণ ও মতবিনিময়ের পর ভারতীয় ও মার্কিন নৌবাহিনীর যৌথ বিস্ফোরক…

ByByNews Desk Aug 17, 2026

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় ১৫ আইনজীবীর গ্রেফতার, ‘স্বেচ্ছাচারী’ পদক্ষেপ বলে নিন্দা মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৭ আগস্ট (আইএএনএস): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত প্রার্থনা ও স্মরণসভায় অংশ নেওয়ার পর চট্টগ্রাম…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top