News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ মোদীর, ওয়ানাড থেকে রাহুলের ইস্তফা গৃহীত
Image

অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ মোদীর, ওয়ানাড থেকে রাহুলের ইস্তফা গৃহীত

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বেলা এগারোটা নাগাদ অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিম্নকক্ষের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার ভর্ত্রুহরি মহতাব। পাশাপাশি কেরলের ওয়ানাড সংসদীয় আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রোটেম স্পিকার ভর্ত্রুহরি মহতাব। রাহুল গান্ধী রায়বেরেলি লোকসভা আসন রেখে দিয়েছেন।

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। এদিন সকালেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন ভর্ত্রুহরি মহতাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। অধিবেশন শুরু হলে প্রথমেই তিনি শপথ নিতে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত সভা পরিচালনার কাজে মহতাবকে সহায়তার জন্য নিযুক্ত প্যানেলের সদস্যরা শপথ নেন। এরপর হয় কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ। তারপর নবনির্বাচিত সাংসদদের, রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী শপথ নেওয়ার জন্য ডাকা হবে। আগামী বুধবার হবে নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে, রাজ্যসভার অধিবেশন। ৩ জুলাই পর্যন্ত সংসদেরঅধিবেশন চলার কথা।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top