News Flash

Image

আন্তর্জাতিক যোগ দিবস পালন চালসায়

চালসা, ২১ জুন (হি. স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জলপাইগুড়ির চালসার মার্কোস একাডেমির তরফে বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার চালসার মার্কোস একাডেমির ওই শিবিরে দারুণ সাড়া পড়ে। এদিন একাডেমির ছাত্র-ছাত্রীদের যোগার নানান বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি যোগও করা হয়। ছাত্র-ছাত্রীদের নিয়মিত যোগ করার বার্তাও দেওয়া হয় এদিন।

এদিন উপস্থিত ছিলেন মার্কোস একাডেমির মানেজিং ডিরেক্টর দীপঙ্কর সরকার, চিফ ফিজিক্যাল ইন্সট্রাক্টার এক্স আর্মি রবিন শর্মা, একাডেমির প্রিন্সিপাল বিকাশ ওরাও, ভাইস প্রিন্সিপাল রতন রায়, অরিজিৎ রায় সহ অন্যান্যরা। অন্যদিকে, চালসা শালবাড়ি এলাকার এসএসবির ৪৬ নম্বর বাহিনীর মুখ্য কার্যালয়ে এসএসবির জওয়ান, আধিকারিক ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ভারত স্কাউট অ্যান্ড গাইড এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। সেই সঙ্গে জওয়ানদের আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসবির কমান্ডেন্ট সন্তোষ কুমার, দ্বিতীয় কমান্ড আধিকারিক ডা: প্রভু দয়াল উপাধ্যায়, সমাজসেবী বিশ্বনাথ পোদ্দার, স্নেহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রীকি বড়ুয়া, সহ অন্যান্যরা।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top