News Flash

  • Home
  • দেশ
  • শিমলায় বাস দুর্ঘটনায় চালক-সহ মৃত ৪, গুরুতর আহত ৭ জন
Image

শিমলায় বাস দুর্ঘটনায় চালক-সহ মৃত ৪, গুরুতর আহত ৭ জন

শিমলা, ২১ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিহতদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শিমলা জেলার জুব্বালের চোরি কেঞ্চি এলাকায়। পুলিশ জানিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর-সহ ৪ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কুড্ডু-দিলতারি রুটের বাসটি গন্তব্যে যাচ্ছিল, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় বাসটি। খাদে পড়ে যাওয়ার পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনস্থলেই মৃত্যু হয় দু”জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়। নিহতরা হলেন – করম দাস (চালক), রাকেশ কুমার (কন্ডাক্টর), বিরমা দেবী ও ধ্যন সিং, এই দু”জন নেপালের নাগরিক।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top