News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা অধীররঞ্জন চৌধুরীর
Image

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা অধীররঞ্জন চৌধুরীর

কলকাতা, ২১ জুন (হি. স.) : প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন অধীররঞ্জন চৌধুরী। এবারের ভোটে তৃণমূলের কাছে পরাস্ত হয়েছে অধীর চৌধুরী। নিজের আসনেই পরাস্ত হয়েছেন অধীর। আর এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের পাঁচ বারের প্রাক্তন সাংসদ।

জানা যাচ্ছে, বেশ কয়েকদিন আগেই তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অধীরবাবু। সূত্রের খবর, অধীর চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কংগ্রেসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, এবারের ভোটে বাংলায় একাধিক ইন্দ্রপতনের ছবি ধরা পড়েছে। তার মধ্যে অন্যতম বহরমপুরে নিজের দুর্গ থেকে অধীর চৌধুরীর হার। তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হয়েছেন তিনি। লোকসভা ভোট পরবর্তী সময়ে শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অধীর বলেন, “আমি প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়্গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন, সেদিন থেকে তো ভারতবর্ষের আর কোনও রাজ্যে সভাপতি হয়নি। এবার যখন করবে, তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top