News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই নদীর ভাঙ্গনে ঘিলাতলীতে তীব্র আতঙ্ক
Image

খোয়াই নদীর ভাঙ্গনে ঘিলাতলীতে তীব্র আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২০ জুন: বরাবরই কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত ঘিলাতলিতে নদী ভাঙ্গন একটা বিরাট সমস্যা। একটা অংশের ঘিলাতলী বাসির বক্তব্য হচ্ছে দশকের পর দশক ধরে খোয়াই নদীর তীব্র আক্রমণের মুখে গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থা দারুন ভাবে প্রভাবিত হয়ে চলেছে। যদিও বিগত কংগ্রেস টিউজিএস জোট সরকারের আমলে ঘিলাতলী বাজার এলাকাতে নদী ভাঙ্গন রোধের জন্য দৃষ্টান্ত কারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যার ফলে অনেকটাই স্বস্তিতে ছিলেন অন্তত ঘিলাতলী বাজার এলাকার বাসিন্দারা, এমনটাও এলাকাতে অনেকেই বলাবলি করছেন।

তবে এর পরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকায় নদীর ভাঙ্গন রোধে আর কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনটাই জানা গেছে। এরই মধ্যে ঘিলাতলী বাজার এলাকায় খোয়াই নদীর ভাঙ্গনের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। প্রায় প্রতিনিয়ত ভাঙন অব্যাহত, এরই মধ্যে ঘিলাতলী বাজার এলাকাতে নদী প্রায় তেলিয়ামুড়া দাওছড়া সড়ক পথকে গ্রাস করার মুখে।

স্থানীয়দের বক্তব্য হচ্ছে যেভাবে প্রতিনিয়ত নদীর ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়ে চলেছে, তাতে যদি অনতিবিলম্বে প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের জন্য যে বিশেষ বিপদ ঘনিয়ে আসছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যদিও এরই মধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্তরের আধিকারিকেরা সংশ্লিষ্ট এলাকায় সফর করেছেন এবং যাবতীয় বিষয় চাক্ষুষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের মনে হয়েছে যেভাবে নদী তার গ্রাস প্রসারিত করে চলেছে সেই নিরিখে এলাকাবাসীদের আতঙ্কিত হওয়া যথেষ্টই প্রাসঙ্গিক।

Releated Posts

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ২১ জুলাই:  পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় তালাবন্দি পড়ে রইল গোটা পঞ্চায়েত অফিস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top