গোয়ালিয়র, ২০ জুন (হি.স.): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি বাড়িতে আগুন লেগে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জন সদস্যের। মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবা ও দুই মেয়ের। বৃহস্পতিবার ভোররাত ২টো নাগাদ সন্ত কৃপাল সিং আশ্রমের উল্টোদিকের লেনে বাহোড়াপুর এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাবা ও দুই মেয়ের। মৃতদের নাম – বিজয় গুপ্তা, তাঁর মেয়ে ইয়াশিকা (১৪) ও ঐশিকা (১৭)। পেশায় ফলের ব্যবসায়ী বিজয় গুপ্তা ওই বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাড়িতে আগুন, বাবা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু
Releated Posts
জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…
‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…
যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…


















