News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের পরিবারের খোঁজখবর নিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক
Image

প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের পরিবারের খোঁজখবর নিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ জুন: খোয়াই এর প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের পরিবারের খোঁজখবর নিতে বৃহস্পতিবার ওনার জাম্বুরাস্থিত নিজ বাড়িতে ছুটে আসলেন রাজ্যের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক।

এইদিন সাংবাদিক মানস ভট্টাচার্যের বাড়ি সফরকালে উনার সাথে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, সহ-সভাপতি প্রণব বিশ্বাস এবং খোয়াই পৌর পরিষদের কাউন্সিলর শঙ্খ পাল সহ অন্যান্যরা।

এদিন প্রাক্তন সাংসদ প্রয়াত সাংবাদিকের স্ত্রী- মা, ও ৮ বৎসরের পুত্র সন্তানের সাথে কথা বলেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ বলেন সাংবাদিক মানস ভট্টাচার্যকে আমরা তো তার পরিবারের নিকট ফিরিয়ে দিতে পারব না। তবে ওনারা  কোন প্রকার অসুবিধা কিংবা  সমস্যার সম্মুখীন যাতে না হন তার জন্য পাশে থাকার বার্তা দেন।

মানস ভট্টাচার্য খোয়াই জেলায় দুরদর্শনের হয়ে সাংবাদিকতার পেশায় কর্মরত ছিল। গত ২০ শে এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৪৩। মৃত্যকালে পরিবারে রেখে গেছেন বৃদ্ধ মা, স্ত্রী ও দুই শিশু সন্তান।

Releated Posts

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top