News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানা কংগ্রেসে ভাঙন ধরালেন কিরণ, মেয়ে শ্রুতিকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে
Image

হরিয়ানা কংগ্রেসে ভাঙন ধরালেন কিরণ, মেয়ে শ্রুতিকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): হরিয়ানা কংগ্রেসে ভাঙন ধরালেন কিরণ চৌধুরী, যদিও ভাঙন ধরিয়েছিলেন আগেই। আর বুধবার বিজেপিতে যোগ দিলেন তিনি। এদিন সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপি সদস্যপদ গ্রহণ করেছেন হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন নেত্রী কিরণ চৌধুরী। মেয়ে শ্রুতি চৌধুরীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কিরণ।

হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন নেত্রী কিরণ ও তাঁর মেয়ে শ্রুতিকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুগ। কেন্দ্রীয় মন্ত্রী খাট্টার এদিন বলেছেন, “দু”জন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের দলে যোগ দিয়েছেন, যারা বহু বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন…আমি কিরণজিকে সেই সময় থেকে চিনি যখন আমরা বংশীলাল জির সঙ্গে কাজ করেছি।”

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top