News Flash

  • Home
  • প্রধান খবর
  • জল সঙ্কট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ অব্যাহত বিজেপির, উঠল কেজরির ইস্তফার দাবি
Image

জল সঙ্কট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ অব্যাহত বিজেপির, উঠল কেজরির ইস্তফার দাবি

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): জলের সঙ্কটে দিল্লির সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ। আর এই অবস্থায় জল সঙ্কট ইস্যুতে দিল্লি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার দাবি জানাল বিজেপি। বুধবার সকালে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দিল্লিতে জল সঙ্কট ইস্যুতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দেন। নিশানা করেন কেজরিওয়ালকে।

প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, “সমগ্র দিল্লি তীব্র জল সঙ্কটের মুখোমুখি। আমি আগেই বলেছি, এই জলের সঙ্কট নতুন কিছু নয়। গত ১০ বছর ধরে প্রতি বছর গ্রীষ্মের মরসুমে দিল্লি জলের সঙ্কটের সম্মুখীন হয়। আমি কেজরিওয়াল সরকারের কাছে জানতে চাই, গত ১০ বছরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে, কেজরিওয়াল সরকার এই সমস্যা অথবা অন্য কোনও সমস্যা সমাধানে আগ্রহী নয় এবং কেবল রাজনীতি করতে চায়।”

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top