News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনায় আটকে যাওয়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা
Image

দুর্ঘটনায় আটকে যাওয়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা

জলপাইগুড়ি, ১৭ জুন (হি. স.) : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আটকে যাওয়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১০ টি বাস দুর্ঘটনাস্থলে যায়। আটকে পড়া যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য এই বাসগুলি পাঠানো হয়েছে।

পাশাপাশি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অনেক যাত্রী এনজেপি স্টেশনে আটকে পড়েছেন। বেশ কিছুক্ষণের জন্য রেল চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এমনিতেই বাড়বে। সেই কারণে, শিলিগুড়ি থেকে এদিন অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনবিএসটিসি-র তরফে। বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি -কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

পার্থপ্রতিম রায় জানান, বাসে করে আটকে পড়া যাত্রীদের যাতে অন্ততপক্ষে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, একটি বা দুটি কলকাতার উদ্দেশে অতিরিক্ত বাস এদিন অতিরিক্ত চালানো হবে।

Releated Posts

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top