News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

আগরতলা, ১৭ জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। তাঁদের মধ্যে ২ জন রেল কর্মী এবং বাকি সাতজন রেল যাত্রী রয়েছেন। ওই দূর্ঘটনায় ৯ জন গুরুতর এবং ৩২ জন অল্পবিস্তর আহত হয়েছেন।

প্রসঙ্গত, পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু,  গুরুতর আহত ৯জন ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। 

আজ সকাল পৌনে নয়টা নাগাদ দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। এ-বিষয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে। তাতে, ওই এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩২ জন যাত্রী আঘাত পেয়েছেন। 

তিনি বলেন, উদ্ধারকার্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মালগাড়ির সামনের ইঞ্জিন কাটার জন্য যন্ত্র ব্যবহার করতে হবে। সাথে তিনি যোগ করেন, আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় মাদ্রাসায় আস্থায়ীভাবে তৈরি শিবিরে রাখা হয়েছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top