News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগ শুরু আজ
Image

টিএফএ আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত।  মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এবারকার বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লীগের ক্রীড়া সূচি শুক্রবারেই ঘোষিত হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ক্রীড়া সূচি ঘোষণার পাশাপাশি লীগের রুলস এবং রেগুলেশন, তাও উল্লেখ করেছেন। এবারকার টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো আনন্দনগর প্লে সেন্টার, চলমান সংঘ, জম্পুইজলা প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। টুর্নামেন্টের প্রথম লীগের ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচ হবে উমাকান্ত একাডেমী মিনি স্টেডিয়ামে, সকাল আটটা থেকে। আগামীকাল আনন্দনগর প্লে সেন্টার ও চলমান সংঘের ম্যাচ দিয়ে এবারকার টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামীকাল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি হবে বিকেল তিনটায়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন মহিলা ফুটবলার কবিতা দেববর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার সদস্যা তথা মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়। এছাড়া ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। পরদিন ১৯ জুন জম্পুইজলা প্লে সেন্টার খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। ২০ জন ফুলো ঝানু বনাম বিশ্রামগঞ্জ। ২১ জুন বিরতির পর ২২ জুন চলমান সংঘ বনাম জম্পুইজলা। ২৩ জুন ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম ফুলো ঝানু।‌ ২৫ জুন জুনপুজলা বনাম বিশ্রামগঞ্জ। ২৬ জুন চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। ২৮ জুন আনন্দনগর প্লে সেন্টার বনাম ফুলো ঝানু। ২৯ জন ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ। ২ জুলাই ফুলো ঝানু বনাম চলমান সংঘ। ৪ জুলাই আনন্দনগর বনাম বিশ্রামগঞ্জ। ৭ জুলাই চলমান সংঘ বনাম বিশ্রামগঞ্জ। ৮ জুলাই আনন্দনগর বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। পরবর্তী ম্যাচগুলির সূচি পরে ঘোষণা করা হবে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top