News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই 
Image

জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই 

আগরতলা, ১৪ জুন: জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই নেশাগ্রস্ত যুবক। পরবর্তী সময়ে তাদের বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশালগড় বাজারে নেশার টাকা জোগাড় করতে সনাতন ধর্মের নাম টুকু জলে ভাসিয়ে দিলো বর্তমান সমাজের যুবকরা। রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবকরা। আর এই নেশার টাকার যোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে একশ্রেণীর যুবকরা। এরই মধ্যে বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার  শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে। সেই সময় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিলে তাঁরা ঘটনাটি স্বীকার করেন। তাদেরকে আটক করার পূর্বে প্রায় ২৪ টাকার মতো বাজার থেকে চাঁদা তুলেন।পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। আরও জানা গিয়েছে, তারা রানিবাজার ও আগরতলা বর্ডার গোল চক্কর এলাকার বাসিন্দা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব, বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত সাহা উরফে বাসু।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top