News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে পরিবহন দপ্তর : সুশান্ত 
Image

বাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে পরিবহন দপ্তর : সুশান্ত 

আগরতলা, ১৪ জুন: প্রতিনিয়ত যান দূর্ঘটনা বেড়েই চলছে। তাই মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। আজ রাধানগর মোটরস্ট্যান্ডে পরিবহন দপ্তরের উদ্যোগে পথচলতি বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণী অনুষ্ঠানে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, একদিকে দ্রুতগতিতে বাইক চালানো, তাও আবার হেলমেট না পড়ে্ আর এই দুই কারণে পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন বাইক চালক ও আরোহীরা। যা কোনভাবেই কাম্য নয়। 

এদিন তিনি বলেন, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আটকাতে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে পরিবহন দপ্তর। পাশাপাশি সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 

এদিন তিনি পথচলতি বাইক আরোহীদের বাইক চড়ার সময় হেলমেট ব্যবহার করতে আহ্বান জানিয়েছে। কারণ, একটি হেলমেটের দামের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top