News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, সার্টিফিকেট ও স্টাইপেন্ড প্রদানের দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ প্রাপ্তদের
Image

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, সার্টিফিকেট ও স্টাইপেন্ড প্রদানের দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ প্রাপ্তদের

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট ও স্টাইপেন্ড প্রদানের দাবিতে বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন প্রশিক্ষক এবং প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা। তাঁদের দাবি, অতিসত্বর সার্টিফিকেট ও স্টাইপেন্ড প্রদান করতে হবে।

প্রশিক্ষণ প্রাপ্ত জনৈক যুবক জানিয়েছেন, এবছরের গত মার্চ মাসে বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। তাঁদের একদিনের জন্য ৭০০ টাকা করে ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ সমাপ্ত হলে যুবক যুবতীদের সার্টিফিকেট এবং ওই টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত তাঁদের সার্টিফিকেট ও ভাতা প্রদান করা হয়নি। 

পাশাপাশি যাঁরা কেন্দ্রে প্রশিক্ষক ছিলেন তাঁদেরও বকেয়া মজুরি প্রদান করা হয়নি। তাই বাধ্যে হয়ে তাঁরা প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top