News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহর-উদয়পুর, মোহনপুর-সদরের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু রাজ্য সিনিয়র ক্রিকেট
Image

কৈলাশহর-উদয়পুর, মোহনপুর-সদরের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু রাজ্য সিনিয়র ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট টুর্নামেন্ট শুরু হচ্ছে। বৃষ্টি এবং মন্দ আবহাওয়া কতটুকু প্রতিবন্ধকতা তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। মাঝপথে বৃষ্টি বিঘ্নিত খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়া থেকে বাঁচাতে রিজার্ভ ডে পন্থা এই টুর্নামেন্টে কার্যকরী করা হয়েছে। রেজাল্ট ডে তে খেলা পরিত্যক্ত হলে ম্যাচ থেকে দু দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। পরিবেশ পরিস্থিতিতে সবকিছুই সম্ভব ধরে নিয়েই আগামীকাল থেকে দুই জেলার দুই মাঠে দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা ঘটছে। গ্রুপে এ-তে খেলবে উদয়পুর, কৈলাশহর বিশালগড় এবং শান্তির বাজার। গ্রুপ বি-তে খেলবে সোনামুরা, সদর, কমলপুর ও মোহনপুর। আগামীকাল ধর্মনগরে কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে কৈলাশহর ও উদয়পুর পরস্পরের মুখোমুখি হবে। অপর খেলাটি এমবিবি স্টেডিয়ামে মোহনপুর খেলবে সদরের বিরুদ্ধে। ‌ একইভাবে ১৬ জুন বিশালগড় ও শান্তির বাজারের ম্যাচটি হবে ধর্মনগরের কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে। সোনামুড়া ও কমলপুরের ম্যাচ হবে এমবিবি স্টেডিয়ামে। এদিকে, প্রাকৃতিক পরিস্থিতির কথা বিবেচনা করে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের নির্ধারিত দিনের পরবর্তী দিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। শুধুমাত্র ১৬ জুনের ম্যাচটির ক্ষেত্রে কোন রিজার্ভ ডে থাকবে না, কারণ পরবর্তী দিনে ধর্মীয় অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top