News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি
Image

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের পক্ষ থেকে তিনদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল হাসপাতাল রোড -এ বৃক্ষরোপন করা হয়। আজ কমলপুর এসডিএমও অফিসের কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসো’র সম্পাদক অর্জুন দেব, সভাপতি শ্রীকান্ত সিনহা, এস ডি এম ও ডাক্তার রাজা জমাতিয়া ও অন্যান্য সম্মানিত অতিথিগণ।

শুধু তাই নয় শুক্রবার কমলপুর নজরুল ভবনে আয়োজিত হতে চলেছে রক্তদাতাদের সম্বর্ধনা।  অনুষ্ঠান ১০০ জনকে বিশেষ মুহূর্তে রক্তদানের জন্য দেওয়া হবে সংবর্ধনা। ২০টি বিভিন্ন সামাজিক সংস্থাকে যারা সর্বদা রক্তদান করে থাকেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে ও কোভিড’র সময় যারা রক্তদানে এগিয়ে এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। ঐ অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। বলা বাহুল্য ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান প্রথম। আজ স্বেচ্ছায় রক্তদান করেন ৩৫ জন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top