News Flash

  • Home
  • খেলা
  • প্রণবানন্দ – বিদ্যাসাগরের ম্যাচ বৃষ্টিতে পন্ড রিজার্ভ ডে হিসেবে আজ পুনরায় খেলা
Image

প্রণবানন্দ – বিদ্যাসাগরের ম্যাচ বৃষ্টিতে পন্ড রিজার্ভ ডে হিসেবে আজ পুনরায় খেলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের যথেষ্ট প্রত্যাশা ছিল প্রণবানন্দ বিদ্যামন্দিরের। বৃষ্টিতে পন্ড হয়েছে ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে আগামীকাল ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে। নির্ধারিত ২০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ থেমে যাওয়ায় প্রণবানন্দ বিদ্যামন্দিরের শিবিরে কিছুটা হলেও হতাশার ছাপ পড়ে। কার্যত ম্যাচটি বাতিল ঘোষণার পর আগামীকাল তা পুনরায় অনুষ্ঠিত হবে বলে বিদ্যাসাগর বিদ্যালয়ের শিবিরে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।‌ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পরমানন্দ বিদ্যামন্দির ও বিদ্যাসাগর বিদ্যালয়ের মধ্যে খেলাটি বৃষ্টিতে থেমে যায়। নির্ধারিত সময় সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে বিদ্যাসাগর বিদ্যালয় প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে প্রণবানন্দ বিদ্যামন্দির কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। সীমিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে প্রনবানন্দ বিদ্যামন্দির ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভিধা বর্ধন সর্বাধিক ৫৭ রান পায় ৪৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে।‌ এছাড়া, অস্মিতা রায়ের ৩৫ রান ও অভিজ্ঞা বর্ধনের ১৪ রান উল্লেখযোগ্য ছিল। বিদ্যাসাগর বিদ্যালয়ের সোনালি মালাকার দুটি উইকেট পেয়েছিল। কিন্তু মাঝপথে খেলা ভেস্তে যাওয়ায় এখন স্কুল ক্রিকেট মহল তাকিয়ে আগামীকাল রি-ম্যাচের দিকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top