News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে মৃত্যু ব্যবসায়ীর, কারণ নিয়ে চাঞ্চল্য
Image

রহস্যজনকভাবে মৃত্যু ব্যবসায়ীর, কারণ নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রহস্যজনকভাবে  মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃতের নাম উত্তম বসাক(৫০)।

ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রামঠাকুর সংঘ এলাকার ব্যবসায়ী উত্তম বসাক বাড়িতে এদিন দুপুরে ফোন আসে। জানা যায় যে রাস্তায় অজ্ঞান হিসেবে পরে ছিলেন তিনি। তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে পরিবার পরিজনেরা ছুটে গিয়ে দেখতে পান হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন উত্তম বসাক। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

ওই ব্যক্তির স্ত্রীর জানিয়েছেন, উনার বাইক, মোবাইল, সঙ্গে থাকা টাকা সবই ঠিক ছিল। ফলে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। মৃতদেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top