News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট ইউজি-র কাউন্সেলিং চলবে, ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Image

নিট ইউজি-র কাউন্সেলিং চলবে, ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): নিট ইউজি-র কাউন্সেলিং চলবে, ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, “কাউন্সেলিং চলবে, আমরা তা বন্ধ করব না।” ভয়ের কিছু নেই বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সরকার/এনটিএ-র পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়, ‘গ্রেস মার্ক’ দেওয়া হয়েছে এমন ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টে এনটিএ আরও জানিয়েছে, ওই কমিটি ১,৫৬৩ জন পরীক্ষার্থীর স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ২৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩০ জুনের আগে ফলাফল ঘোষণা করা হবে। আইনজীবী শ্বেতাঙ্ক বলেছেন “আমরা নিট পরীক্ষার ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং আমাদের মূল ইস্যু ছিল এনটিএ দ্বারা পেপার ফাঁস এবং অন্যান্য অসদাচরণের বিষয়ে। আদালত নির্দেশ দিয়েছে, ২৩ জুন পুনরায় পরীক্ষা করা হবে।”

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top