News Flash

  • Home
  • খেলা
  • নন্দননগরকে ৪ রানে হারিয়ে গার্লস ক্রিকেটের ফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল
Image

নন্দননগরকে ৪ রানে হারিয়ে গার্লস ক্রিকেটের ফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রোমাঞ্চকর ৪ রানে জয় পেয়েছে। প্রত্যাশিতভাবেই আসাম রাইফেলস পাবলিক স্কুল ফাইনালে পৌঁছুলো। খেতাবি লড়াইয়ে কোন্ স্কুল দলের মুখোমুখি হতে হবে তা স্থির হবে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল দেখে।‌ উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে আজ মাঝপথে ভেস্তে যায়। রিজার্ভ ডে হিসেবে আগামীকাল ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে। এদিকে সদর আন্তঃ স্কুল গার্লস টি২০ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল ৪ রানের ব্যবধানে রোমাঞ্চকর ভাবে নন্দননগর স্কুল দলকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত গার্লস ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ আগামী ১৫ জুন পিটিএজি-তেই অনুষ্ঠিত হবে বলে টিসিএ থেকে পুনরায় জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ১৪ করা হয়। টস জিতে নন্দননগর স্কুল দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়।‌ নির্ধারিত ১৪ ওভারে আসাম রাইফেলস পাবলিক স্কুল ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুস্মিতা বসাক সর্বাধিক ২৭ রান পায়। এছাড়া, ক্রিস্টিনা রেমা ১৭ রান সংগ্রহ করে। নন্দননগর স্কুলের পূর্ণিমা দেবনাথ পাঁচ রানে দুটি উইকেট পেয়েছিল। পাল্টা বেট করতে নেমে নন্দননগর স্কুল যথেষ্ট চেষ্টা করেও ৬ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করতেই সীমিত ১৪ ওভার শেষ হয়ে যায়। নন্দননগর স্কুলের কৃষ্ণা ছেত্রী সর্বাধিক ১৬ রান পেয়েছিল। আসাম রাইফেলস পাবলিক স্কুলের প্রোমিকা হালাম ১১ রানে দুটি এবং সুস্মিতা বসাক পাঁচ রানে একটি উইকেট পায়। ব্যাটে বলে দুর্দান্ত তথা অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সুস্মিতা বসাক পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top