News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী
Image

সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ জুন: বুধবার বিদ্যালয়ে যাওয়ার সময় শনিছড়া বাজারের কাছে এক স্কুল ছাত্রীকে ধাক্কা দিয়ে পালায় একটি সিমেন্ট বোঝায় লরি। লরিটির নম্বর এএস০১- এফসি- ৬৫৫৫।

ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার সময় পাঁচজন ছাত্রী ছিল তার মধ্যে তিনজন ছিল সামনে আর দুজন ছিল পেছনে। দুজনের মধ্যে একজন বিদ্যালয়ের খাতা কেনার জন্য একটি দোকানে ঢুকে দোকান থেকে বের হতেই একটি সিমেন্ট বোঝাই লরি মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।

দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রীর নাম রুমানা বেগম। তাকে বাড়ি দিয়েছে তার পিতা-মাতা। সঙ্গে সঙ্গে তাকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। রুমানার বাড়ি শনিছড়া ৫ নং ওয়ার্ডে। এদিকে পুলিশ ঘাতক সিমেন্ট বোঝাই গাড়িটিকে আটক করে ধর্মনগরে কিন্তু চালক পলাতক বলে জানায় পুলিশ। ঘটনায় আহত স্কুল ছাত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top