News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি খাস জমিন দখল করে পাকা বিল্ডিং তৈরি করছেন দুই ব্যবসায়ী, অভিযোগ ঘিরে চাঞ্চল্য সাব্রুম বাজারে
Image

সরকারি খাস জমিন দখল করে পাকা বিল্ডিং তৈরি করছেন দুই ব্যবসায়ী, অভিযোগ ঘিরে চাঞ্চল্য সাব্রুম বাজারে

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন: সাব্রুম বাজারে সাব্রুম কে.বি. ব্যানার্জি মার্কেট সংলগ্ন তথা সাব্রুমের মেলারমাঠের ঠিক বিপরীতে অর্জুন বনিক এবং শ্রীকান্ত দেবনাথ এই দুই  ব্যবসায়ী সরকারি খাস ভূমিতে নগর প্রশাসনকে ঘুমে রেখে সাব্রুম নগর পঞ্চায়েতের কোন প্রকার অনুমতি ছাড়াই রাস্তার পাশে দোকান ঘরের দরজা বন্ধ করে দোকানের পেছন দিক দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে  বিল্ডিং তৈরি শুরু করেছে বলে খবর।

এ ব্যাপারে সবকিছু জেনেশুনেও সাবরুম নগর প্রশাসন ও সাবরুম মহকুমা শাসক কোনরকম পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ একাংশের। এর পিছনে কি কারণ লুকিয়ে আছে তা নিয়ে সাবরুম শহরে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। কেননা সাবরুম শহরের একাধিক জায়গা রয়েছে যেগুলি খাস ভূমিতে ছোট ছোট দোকান ঘর করে রয়েছে তাহলে তাদের বক্তব্য আগামী দিনে তারাও সরকারি খাস ভুমিগুলি দখল করে সাবরুম বাজারকে এক প্রকার কব্জা করবে। এমনটাই শোনা যাচ্ছে সাবরুম বাজারে খাস জায়গার উপরে যে সকল ব্যবসায়ীরা রয়েছে তাদের মধ্যে। ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top