News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচদিনব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব শুরু বুধবার
Image

পাঁচদিনব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব শুরু বুধবার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ জুন: বুধবার থেকে শুরু হবে পাঁচদিন ব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব। এই উৎসব ৭৪ তম বর্ষে পদার্পণ করলো। ১২ ই জুন ভোরে ভক্তবৃন্দদের উপস্থিততে প্রভাত ফেরী ও বিকেলে বেদবানী পাঠ সহ সন্ধ্যায় শতাধিক মহিলাদের উপস্থিততে শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে সুচনা হবে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে ৭৪তম বাৎসরিক উৎসব।

পাঁচ দিন ব্যাপি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেন সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি ডাঃ জগদীশ চন্দ্র নমঃ,পাঁচ দিন ব্যাপী চলবে  উৎসব,রাজ্য ও বহিঃ রাজ্যের কীর্তনীয়া দলের পরিবেশনায় অহোরাত্র নাম যজ্ঞ অনুষ্ঠান, সন্ধ্যায় আরতি ও সত্যনারায়ণ পূজা ও  প্রতিদিন দুপুরে অন্নভোগ সহ উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান সেবা মন্দির কমিটির সভাপতি।

সাংবাদিক সম্মেলন হয় আজ সন্ধ্যা ছয়টায় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কক্ষে, উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি জগদীশ নমঃ, সম্পাদক মিঠুন বনিক, সেবা মন্দির কমিটির মুখ্য উপদেষ্টা কানু লাল সাহা সহ মন্দির কমিটির সম্পাদক স্বপন  দাস।

Releated Posts

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top