News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানীর বাজারের বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের ফলাফল এলাকাবাসীকে গর্বিত করেছে, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করে বললেন মন্ত্রী
Image

রানীর বাজারের বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের ফলাফল এলাকাবাসীকে গর্বিত করেছে, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করে বললেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
রাণীরবাজার পুরপরিষদ এলাকার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনেকেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এই ফলাফল এলাকাবাসীকে গর্বিত করেছে।

আজ রাণীরবাজার পুরপরিষদের উদ্যোগে গীতাঞ্জলি টাউনহলে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, রাণীরবাজার এলাকার শিশু নিকেতন বিদ্যালয়ের ছাত্র তুষার রুদ্রপাল ও শান্তনু শীল এবছর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পেয়েছে। তাছাড়াও পুর এলাকার অন্যান্য বিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় পর্যটনমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্যের এই ধারাবাহিকতা যেন আগামীদিনেও অক্ষুন্ন থাকে। তিনি বলেন, শুধু ভালো নম্বর পেলেই হবে না। সফল ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবেও বড় হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরু দাস, জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর, রাণীরবাজার পুরপরিষদের উপ কার্যনির্বাহী আধিকারিক শ্যামল দেববর্মা, সমাজসেবী পার্থসারথী সাহা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস। অনুষ্ঠানে রাণীরবাজার পুরপরিষদ এলাকার ৪টি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৩৩৫ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তারা প্রত্যেকেই এবছরের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী কৃতী ছাত্র তুষার রুদ্রপাল ও শান্তনু শীলের হাতে ৫ হাজার টাকার আর্থিক পুরস্কারের চেক তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে রাণীরবাজার পুরপরিষদ এলাকার ৪টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও সংবর্ধনা জানানো হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top