News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন ব্যাপী সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ই- হসপিটাল বিষয়ক প্রশিক্ষণ শুরু হল আজ
Image

তিনদিন ব্যাপী সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ই- হসপিটাল বিষয়ক প্রশিক্ষণ শুরু হল আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধ, টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম যাতে নিরবিচ্ছিন্ন ভাবে মজুত থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ই হসপিটাল বিষয়ক প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে আই টি ভবনে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা আয়োজিত এই প্রশিক্ষণটি তিনদিন ব্যাপী চলবে।

এই প্রশিক্ষণ কর্মশালায় আজ উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, ডাইরেক্টর আইটি  জে আর গেশানও যুগ্ম মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।

এই প্রশিক্ষণে স্বাস্থ্য সচিব  ব্যাখ্যা করে বলেন, কাগজপত্রে অর্থাৎ মেনুয়্যালি হিসেব রাখার চাইতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব অধিক  এই এসসিএম  সফটওয়্যার সিস্টেম ওষুধপত্র, টিকা এবং আনুষঙ্গিক সরঞ্জামের  পরিমাণের সঠিক বিশ্লেষণ করে তা মজুত রাখার ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক। এনআইসি ত্রিপুরার সহযোগিতায় এই যে এসসিএম উপলব্ধ রয়েছে তার সঠিকভাবে সদ্ব্যবহার করতে হবে। জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে এই সিস্টেমটি ব্যবহারের ক্ষেত্রে আগ্রহের অভাব যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকতে নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়মিত ব্যবহার করতে হবে এবং সঠিক সময়ে পরিকল্পনা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। 

এই কর্মশালায় এনআইসি – এর ডেপুটি ডাইরেক্টর (আই টি) দেবদূত ঘোষ বলেন ২০১৪ সাল থেকে এই এসিএম ব্যবহার শুরু হয়েছে। কোভিডকালীন সময় এর ব্যবহার ছিল প্রশংসনীয়। কিন্তু তারপর থেকে দেখা গেছে উৎসাহে ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে আরো দায়বদ্ধতা নিয়ে , আরো আগ্রহ নিয়ে এই কাজটি করতে হবে। এর ফলে শুধু ওষুধ নয় ব্লাড কিট, স্টেশনারি সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছুরই কতটুকু মজুত রয়েছে সে বিষয়টি নিশ্চিত করা যায়। দিনভর এই কর্মশালায় আধিকারিক ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং হাতে-কলমে এই সিস্টেম রপ্ত করতে সহায়তা করা হয়।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top