ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে জরুরি তলব ছিল। ই-মেইলে বার্তা পাঠানো হয়েছিল। ত্রিপুরার বেশ ক-জন বিশিষ্ট ব্যক্তিবর্গ শুক্রবার দিল্লিতে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে বৈঠকে মিলিত হয়েছেন। বেলা বারোটায় দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে, অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন প্রাপ্ত এই সংস্থার পক্ষ থেকে রতন সাহা, অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রনব সাহা এবং ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন। ই-মেইল বার্তায় রূপক দেবরায়ের নাম উল্লেখ থাকলেও সেস্থলে অন্য দুজন ত্রিপুরার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা এবং সমস্ত ডকুমেন্টস ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া অতি শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ত্রিপুরার প্রতিনিধিদের অবহিত করেছেন। ত্রিপুরায় জুডোর মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সঠিক ও বৈধ সংস্থার দায়িত্বভার কে সামলাবেন তা পুরোপুরি নির্ভর করছে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্তের উপর।

দিল্লিতে ত্রিপুরার প্রতিনিধিদের সাথে জুডো ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















