News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে সম্পত্তি দখল, আদালতে দ্বারস্থ দম্পতি
Image

অবৈধভাবে সম্পত্তি দখল, আদালতে দ্বারস্থ দম্পতি

আগরতলা, ৬ জুন: অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলুছেন এক দম্পতি। পরর্বতীতে সুষ্ঠু বিচার পেতে বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয়েছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শ্যামল সরকার চল্লিশ বছর ধরে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরী তাঁদের জায়গা নিজের নামে করে ফলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে শ্যামল সরকার আদালতের নিকট দারস্থ হয়েছেন। সুষ্ঠু বিচারের জন্য ২০২২ সালের ২০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেছে। পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তির ফিরিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন।

কিন্তু সেই মামলা বিচারাধীন থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা করেছেন প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরী বলেও অভিযোগ। তাঁদের বাঁধা দিলে প্রাননাশের হুমকি দিয়েছেন। শুধু তাই নয় রাতের আঁধারে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করেছে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top