News Flash

Image

মোদীজির সরকার গঠন হলেও, তা টিকবে না : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): মোদীজির সরকার গঠন হলেও, তা টিকবে না। ভবিষ্যদ্বাণী করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “আমি বারবার বলছি, মোদীজির সরকার গঠিত হবে না, আর গঠন হলেও তা মোটেও টিকবে না।”

সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত আরও বলেছেন, “আপনারা কি মনে করেন না কংগ্রেসের ভোট বৃদ্ধিতে শিবসেনা (ইউবিটি) ভূমিকা রেখেছে? শিবসেনা (ইউবিটি) এবং উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র জুড়ে না গেলে কি এমন হত?…মহা বিকাশ আঘাড়ি জোরালোভাবে কাজ করবে এবং আমাদের মনে কোনো অহং নেই।”

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে দেবেন্দ্র ফড়ণবীশের ইস্তফা দেওয়া প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “রাজনীতিতে এই ধরনের ছলনা সাধারণ ব্যাপার…মহারাষ্ট্র ফড়ণবীশের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে…দেবেন্দ্র ফড়ণবীশ মহারাষ্ট্রের রাজনীতির খলনায়ক, বিজেপি তাঁর কারণে মহারাষ্ট্রে খারাপ পরিণতি পেয়েছে…তিনি মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করেছেন।”

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top