News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ডালে ইসিএলের আবাসনে পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

অন্ডালে ইসিএলের আবাসনে পচাগলা মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ৬ জুন (হি. স.):ইসিএলের আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ডালের বাবুইশোল কলোনি এলাকায়। মৃতের নাম অমল চ্যাটার্জী(৭৪)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আবাসনের ভিতর থেকে দুর্গন্ধ পায় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অমল বাবুর মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা জানান, অমলবাবু আগে কয়লা খনিতে কাজ করতেন। ১৫ বছর আগে অবসর গ্রহণ করেন। আবাসনে তিনি একাই থাকতেন। অন্ডাল মোড়ে, অমল বাবুর একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে স্ত্রী, ছেলে ও বৌমা থাকেন। স্বামীর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অমল বাবুর স্ত্রী ভারতী দেবী। জানা গেছে, বুধবার সকালে তিনি কলোনির একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর তাকে আর কেউ দেখেনি। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top