News Flash

  • Home
  • দেশ
  • জাতিভিত্তিক জনগণনা সময়ের দাবি : কে সি ত্যাগী
Image

জাতিভিত্তিক জনগণনা সময়ের দাবি : কে সি ত্যাগী

পাটনা, ৬ জুন (হি.স.) : জাতিভিত্তিক জনগণনা সময়ের দাবি। বললেন জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে সি ত্যাগী বলেছেন, “দেশের কোনও দলই জাতিভিত্তিক জনগণনার বিষয়ে না বলেনি। বিহার পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রীও সর্বদলীয় প্রতিনিধি দলে এর বিরোধিতা করেননি। জাতিভিত্তিক জনগণনা এখন সময়ের দাবি। আমরা তা অনুসরণ করব। “

কে সি ত্যাগী এদিন অগ্নিবীর প্রকল্প প্রসঙ্গে বলেছেন, “অগ্নিবীর প্রকল্প নিয়ে ক্ষুব্ধ ভোটারদের একাংশ। আমাদের দল চায় যে সমস্ত ত্রুটিগুলি জনসাধারণের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হোক এবং দূর করা হোক। অভিন্ন দেওয়ানি বিধিতে দলের জাতীয় সভাপতি হিসাবে মুখ্যমন্ত্রী আইন কমিশনের প্রধানকে চিঠি লিখেছিলেন। আমরা এর বিরুদ্ধে নই, তবে সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে সমাধান খুঁজে বের করা উচিত।”

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top