News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ 

আগরতলা, ৬ জুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ সকালল চুরাইবাড়ি থানাধীন নদীয়াপুর-শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন আসাম আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী সহ যান চালকরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।

অভিযোগ, দীর্ঘ আট নয় দিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা। রাস্তায় বড় বড় গর্তে জল জমে পুকুর হয়ে গেছে। মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পাশের কৃষি জমি সহ পুকুরে মাটি ভরাট হয়েছে। ওই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। বিগত প্রায় নয় দিনে ওই রাস্তার উপর বেশ কয়েকটি যান দুর্ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। এতে শিশু সহ যাত্রী আহত হয়েছেন। তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ সহ একজন ডিসিএম। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে এবং অতিসত্বর সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top