News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন আর্জি নামঞ্জুর, ১৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত
Image

কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন আর্জি নামঞ্জুর, ১৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে কেজরিওয়ালকে আগামী ১৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির এই আদালত। আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছে কেজরিওয়াল। শারীরিক অসুস্থতা সংক্রান্ত কারণে ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল।

কিন্তু, কেজরিওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করেন রাউস অ্যাভিনিউ আদালত। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করার নির্দেশ দিয়েছে আদালত। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রী তথা এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। কেজরিকে এদিন ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top