News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায় : একনাথ শিন্ডে
Image

নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায় : একনাথ শিন্ডে

মুম্বই, ৫ জুন (হি.স.): নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায়। মহারাষ্ট্রে বিজেপি ও এনডিএ শিবিরের খারাপ ফলাফলের প্রেক্ষিতে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ মহারাষ্ট্র সরকার থেকে অব্যাহতি চাওয়ার প্রস্তাবের বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “নির্বাচনী পরাজয় একটি সম্মিলিত দায়। নির্বাচনে তিনটি দলই একসঙ্গে কাজ করেছিল। ভোটের হার দেখলে বোঝা যাবে, মহাযুতি মুম্বইয়ে দুই লক্ষেরও বেশি ভোট পেয়েছে। পরাজয়ের কারণগুলি সততার সঙ্গে পর্যালোচনা করা হবে।”

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আরও বলেছেন, “গত দুই বছরে সরকার রাজ্যে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি শীঘ্রই দেবেন্দ্রজির সাথে কথা বলব। আমরা অতীতে একসঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো। আমরা সম্মিলিতভাবে বিরোধীদের মিথ্যা দাবিগুলি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি।”

Releated Posts

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top