News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১ মে: পানীয় জলের দাবিতে পথ অবরোধকারীদের সঙ্গে অভব্য আচরণ করল শাসকদলের নেতারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলো বিলোনিয়া নেতাজী পল্লী এলাকার প্রমিলা বাহিনীরা। দুইদিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছে না। যার জেরে নাজেহাল এলাকাবাসীরা।

ক্ষুব্ধ হয়ে নেতাজী পল্লী প্রমিলা বাহিনীরা কলসি, বালতি নিয়ে অবরোধে বসে নেতাজী পল্লী এলাকার রাস্তা। ঘটনার খবর পেয়ে এলাকার নেতৃত্বরা ছুটে আসে অবরোধস্থলে।  নেতারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। এরপর জল পাওয়ার আশ্বাস পায় অবরোধকারীরা। অবশেষে  জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের দুটি গাড়ি ছুটে আসে নেতাজী পল্লী এলাকায়। পানীয় জল পেয়ে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top