News Flash

Image

গোপন অভিযানে বিলেতি মদ সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১ শে মে: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলেতি মদের বোতল উদ্ধার সহ পুলিশ আটক করে এক ব্যক্তিকে। পুলিশের হাতে আটক ব্যাক্তির নাম হানিফ মিয়া।

শুক্রবার বিকেল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে বিলোনিয়া থানাধীন সাড়াসীমা শিকারি পাড়া এলাকার হানিফ মিয়ার বাড়িতে। বিলোনিয়া থানার পুলিশ ও ৪৫ নং বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান চালিয়ে  বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিএসএফের জওয়ানরা। তল্লাশি চালিয়ে পুলিশ হানিফ মিয়ার ঘর থেকে বিলেতি মদের কার্টুন উদ্ধার করে। পাশাপাশি বাড়ির মালিক হানিফ মিয়াকে আটক করে পুলিশ। এরপর পুলিশ উদ্ধারকৃত বিলেতি মদ সহ হানিফ মিয়াকে নিয়ে আসে বিলোনিয়া থানাতে।  মোট ৯৫ টি বিভিন্ন সাইজের বিলেতি মদের বোতল উদ্ধার করে পুলিশ।

বিশেষ সূত্রে জানা যায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই বিলেতি মদের বোতল অবৈধভাবে মজুদ করে রাখে হানিফ মিয়া। পুলিশ এনডিপিএস এক্টের মামলার ধারা নিয়ে হানিফ মিয়াকে গ্ৰেপ্তার করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top